ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট করায় সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট করায় স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর মাঝিপাড়া টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন কুমার ভদ্র (৭০) তারাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি। তিনি আগে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না বলে জানা গেছে। তবে বিভিন্ন বিষয়ে  লেখালেখি করতেন।


স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে নিজ বাসার সামনে বসেছিলেন সাংবাদিক স্বপন। এমন সময় ছঁড়া নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী সাগর মিয়া নামে এক যুবক। প্রথমে হাতের কব্জি কেটে আলাদা করে পরে ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় সাগর মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। সে একই এলাকার বাবুল মিয়ার ছেলে। আটক সাগর নেশাখোর বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম। ওসি বলেন, এলাকায় মাদকের বিস্তার যেনো না ঘটে, এ নিয়ে প্রায়ই প্রতিবাদ করতেন সাংবাদিক স্বপন ভদ্র। এছাড়া ফেসবুকেও লেখালেখি করতেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগর তাকে হত্যা করে।

ads
ads
ads

Our Facebook Page

↑